চুরির ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুটিপাড়া এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-গৃহস্থ বাড়ি ফাঁকা পে বিভিন্ন জিনিসপত্র, সোনাদানা ও নগদ টাকাকড়ি হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুটিপাড়া এলাকায়। জানা গেছে, ওই এলাকাতেই রয়েছে স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদীর বাড়ি। তার বাড়ি সংলগ্ন এক গৃহস্থ বাড়িতেই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ি মালকিনের নাম সুমিতা গুপ্ত। তার স্বামী নেই। মারা গেছেন। তাই তিনি তার দুই বিবাহিত মেয়ে এবং আত্মীয় স্বজনদের বাড়িতেই বেশি থাকেন। তবে বাড়িতে না থাকলেও, মাঝেমধ্যে বাড়িতে এসে ঘরদোর দেখাশোনা করে যেতেন। সম্প্রতি তিনি বেশ কয়েকদিন বাড়িতে ছিলেন না। সোমবার বিকালে বাড়ি যান। কিন্তু দরজা খুলে ভিতরে ঢুকতেই তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন ঘরের ইনভাটার নেই। এছাড়াও অনেক জিনিসপত্র উধাও। গ্যাস সিলিন্ডার, স্ট্যান্ড ফ্যান, কাঁসা-পিতল-অ্যালুমিনিয়ামের বাসনপত্র কিছুই নেই। এছাড়াও ঘরের আলমারি, সোকেশ ও লোহার লকার ভাঙা পড়ে আছে। সোনাদানা, নগদ টাকাকড়ি নেই। দুষ্কৃতীরা হাতিয়ে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। জোর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।এই প্রসঙ্গে স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী জানান, তার এলাকায় বেশ কিছুদিন ধরেই একের পর এক বাড়িতে চুরির ঘটনা ঘটছে। মনে হচ্ছে এলাকারই কেউ এই চুরির ঘটনায় জড়িত রয়েছে অথবা মাদকাসক্তরা এই কান্ড ঘটাচ্ছে। ইতিমধ্যে মালদা থানায় একাধিক চুরির অভিযোগ জমা পড়েছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *