দুষ্কৃতীমূলক কার্যকলাপের আগেই আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা- রাজ্যপালের সফরের দিনেই আগ্নেয়াস্ত্র উদ্ধার। পুলিশের জালে এক দুষ্কৃতী। মানিকচকে চাঞ্চল্য। দুষ্কৃতীমূলক কার্যকলাপের আগেই আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নির্দেশে থানার এ এস আই পীযূষ মন্ডল ও পুলিশ কর্মীরা মানিকচক ঘাট সংলগ্ন নারায়নপুর এলাকায় হানা দিয়ে একটি মোটর বাইক সহ আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে মানিকচকের নারায়নপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। ধৃত যুবককে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার বন্দুক। ঘটনায় ধৃত আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্র পাশাপাশি একটি মোটর বাইক ও একটি মোবাইল ফোন পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত যুবক গত কয়েকদিন আগে কালিয়াচক থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কিনে নিয়ে আসে কোন দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের জন্য। শুক্রবার ধৃত যুবককে পুলিশি হেফাজতের আবেদন করে মালদা জেলা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *