এবারে ৩৪তম বর্ষে পদার্পণ করলো গোপীনাথপুর দাসপাড়ার নাম সংকীর্তন অনুষ্ঠান।
নিজস্ব সংবাদদাতা, তপন: প্রতিবারের ন্যায় এবারেও তপন ব্লকের গোপীনাথপুরে অনুষ্ঠিত হলো ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তন মহাযজ্ঞনুষ্ঠান। এবারে ৩৪তম বর্ষে পদার্পণ করলো গোপীনাথপুর দাসপাড়ার নাম সংকীর্তন অনুষ্ঠান। দূর-দূরান্ত থেকে ভক্তেরা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। আর শুধু গান নয়, এখানে কয়েক হাজার মানুষের জন্য রোজ খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ।”
প্রসঙ্গত, প্রতিবছর তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর দাসপাড়া এলাকার সনাতন ধর্মাবলী মানুষজন সর্বজনীন নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। চারদিন ধরে চলে তাদের এই নাম সংকীর্তন অনুষ্ঠান। বহিরাগত শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় নাম সংকীর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে তপন ব্লকের কয়েক হাজার মানুষজন অংশগ্রহণ করে। প্রতিবারের ন্যায় এবারেও এলাকায় ৪ দিনব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করল উদ্যোক্তারা। সেই সঙ্গে কয়েক হাজার ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করল তারা।

