সেবা সেতু অভিযানের শেষ দিনে ক্যাম্পে মন্ত্রী রাজেশ মাহাতো, পরিষেবা নিয়ে খোঁজখবর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নির্দেশে এবং ব্লক প্রশাসনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে আয়োজন করা হয় সেবা সেতু অভিযানের ক্যাম্প। রবিবার ছিল এই ক্যাম্পের শেষ দিন।
শেষ দিনে ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী গৌতম কৌরি-সহ অন্যান্যরা। এই দিন ক্যাম্পে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা তাঁরা সঠিকভাবে পাচ্ছেন কি না, সেই বিষয়ে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি ক্যাম্পে সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে কি না, তাও জানতে চান মন্ত্রী।
সেবা সেতু অভিযানের মাধ্যমে সরকারি পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগকে ঘিরে এদিন ক্যাম্পে ছিল যথেষ্ট সাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *