গান্ধী জয়ন্তীতে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা, ৯ কেন্দ্রে পরীক্ষা দিল ২০০০ পরীক্ষার্থী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পড়াশোনার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ানো এবং তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে শুক্রবার গান্ধী জয়ন্তীকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকজুড়ে আয়োজন করা হয় বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা পরীক্ষা।
জানা গিয়েছে,ব্লকের মোট ৯টি কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পড়ুয়াদের যুক্তিবোধ, মেধা ও বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার বিকাশ ঘটানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলিতে উপস্থিত ছিলেন চিরঞ্জিত রানা, চিন্ময় ঘোষ, অমর ঘোষ, শংকর প্রসাদ অধিকারী, প্রসেনজিৎ কুণ্ডু, কানাইলাল সিং, সন্দীপ মুখার্জি-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
উদ্যোক্তাদের দাবি, পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানমনস্কতা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে আগামী দিনেও এই ধরনের বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

