এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান, বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং বাল্যবিবাহ রোধ সম্পর্কিত বিষয় নিয়ে এবার এগিয়ে এলো এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি আবাসনে রক্তদান শিবিরের পাশাপাশি বাল্যবিবাহ রোধ সম্পর্কিত বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই দিন প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ৮ জন মহিলা সহ ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা DEB আতিয়া রহমান,গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা, অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বরূপ রায়, সম্পাদক অখিল কুন্ডু, উপদেষ্টা রামকৃষ্ণ সরকার, গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার শুভঙ্কর রায়, চন্দ্রকোনারোড বিট হাউসের IC অনুপ ভট্টাচার্য সহ একাধিক স্থানীয় বিশিষ্ট সমাজসেবী,স্থানীয় ছাত্র-ছাত্রী ও অ্যাসোসিয়েশনের সদস্যরা। এইদিন জেলা DEB আতিয়া রহমান জানান মেয়েদের শারীরিক দিকের উপর নজর রেখে ১৮ বছরের নিচে বিয়ে না করার জন্য সচেতন হতে হবে। প্রসঙ্গত জেলা ও ব্লক প্রশাসনের তরফ থেকে বাল্যবিবাহ রোধ নিয়ে একাধিকবার সাধারণ মানুষকে সচেতন করা হলেও মাঝেমধ্যেই সেই অচেতনতার ছবি উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *