শালবনী জমি দুর্নীতি মামলায় তিনজনের ৪ দিনের CID হেফাজত, খারিজ জামিনের আবেদন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী জমি দুর্নীতি মামলায় ধৃত তিন অভিযুক্তকে ৪ দিনের CID হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। ধৃতরা হলেন অমিত ঘোষ, লক্ষীকান্ত ভূঁইয়া ও নিত্যানন্দ রায়। CID-এর তরফে ৮ দিনের হেফাজতের আবেদন করা হলেও আদালত ৪ দিনের হেফাজত মঞ্জুর করে।
CID-এর দাবি, এই তিনজন জমি দুর্নীতি মামলায় মিডিলম্যান হিসেবে কাজ করেছেন। তদন্তকারীদের দাবি, প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার মাধ্যমে টাকা সুমিত রায়ের কাছে পৌঁছত বলেও তাঁরা জানিয়েছেন। অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আদালত ৪ দিনের CID হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর সুমিত রায়কে আদালতে তোলার দিনই এই তিন অভিযুক্তকেও মেদিনীপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *