বাসের যান্ত্রিক পরীক্ষা চলাকালীন আগুন, দিনহাটা ডিপোতে চাঞ্চল্য—আহত কর্মী হাসপাতালে।

কুচবিহার – দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:- দিনহাটার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনাতে চাঞ্চল্য ছড়ালো দিনহাটায়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় মনোতোষ দেবনাথ নামে এক মেকানিক্যাল কর্মী গুরুতর আহত হন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। অগ্নিকাণ্ডে একটি বাস সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের দিনহাটা ডিপোর একটি বাস এদিন দুপুরে কালিয়াগঞ্জ থেকে দিনহাটা ডিপোতে এসে থামে। সেই সময় মেকানিক্যাল স্টাফ মনোতোষ দেবনাথ সহ বেশ কয়েকজন বাসটির না না যান্ত্রিক বিষয় পরীক্ষা করছিলেন। হঠাৎই বাসটিতে আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে অন্যান্য কর্মীরা সেই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের মাত্রা বেড়েই চলে। খবর পেয়ে দিনহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। দমকল কর্মীদের বেশ কিছু সময় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় মূলতোষ দেবনাথ নামে এক মেকানিক্যাল কর্মী প্রচন্ড আহত হন। তাকেই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।
এ বিষয়ে ডিপো ইনচার্জের বক্তব্য, গাড়িটি কালিয়াগঞ্জ থেকে দুপুরের দিকে চলে আসে। নিয়ম অনুযায়ী গাড়িটির যান্ত্রিক অবস্থা চেকআপ করেন মেকানিক্যাল কর্মীরা। ওই গাড়িটিকেও বেশ কয়েকজন কর্মী চেকআপ করছিলেন । হঠাৎই আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *