ভাগীরথীর জলে ভেসে আসা পানায় বিপর্যস্ত ফেরিঘাট, ক্ষোভে ঘাটে তালা লাগালেন স্থানীয়রা।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের নসরতপুর ফেরিঘাটের মনমোহনপুর কিশোরীগঞ্জ ফেরিঘাট সকাল থেকেই বন্ধ। বন্ধ করে দিলেন স্থানীয় মানুষজন। মনমোহনপুর ফেরিঘাটের গ্রিলে দিয়ে দিলেন তালা। এলাকাবাসীদের অভিযোগ ভাগিরথিতে জল বাড়ায় প্রচুর পরিমাণ পানা ভেসে আসছে। আর সেই পাণায় জেটি একটি অংশ কাত হয়ে গিয়েছে। একই সাথে পানার মধ্যেই আটকে রয়েছে বেশ কিছু জীবজন্তুর মৃতদেহ। যার ফলে ব্যাপক দুর্গন্ধ বেরোচ্ছে, এলাকা দিয়ে দাঁড়াতে পারছেন না সেখানে মানুষজন। ঘাট মালিক কে কয়েক দিন ধরে বলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় দিন বুধবার সকালে। ঘাটের গ্রিলের তালা মেরে দেন স্থানীয় এলাকাবাসীরা। সাত সকালেই ঘাট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। গ্রামবাসীদের দাবি অবিলম্বে পানা পরিষ্কার করে এলাকা দুর্গন্ধ মুক্ত করা হোক।

