সবুজায়নের বার্তা নিয়ে হুমগড়ে বৃক্ষরোপণ, উদ্যোগে গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্র। এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ইন্দকুড়ি সিধু কানু আদিবাসী বিপ্লবী সংঘের সদস্যরা। এদিন স্থানীয় ফুটবল মাঠের চারপাশে আমলকী, পলাশ, বহেড়া, জাম, পেয়ারা-সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আগামী দিনেও এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *