গৃহবধূ অপহরণে চাঞ্চল্য, তদন্তে চমক— ঘটনায় গ্রেপ্তার মহিলার মা-সহ তিনজন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে গয়েশপুরে গৃহবধূ অপহরণের ঘটনা ঘটে এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
ঘটনাটি গয়েশপুর কর্মতির্থর পাশে। স্থানীয় সূত্রে জানা যায় রাস্তা দিয়ে এক মহিলা সাইকেল নিয়ে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিল হঠাৎ একটি স্কপিও গাড়ি এসে মহিলাকে বলপূর্বক তুলে নিয়ে যায়।
মহিলা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে কিন্তু গাড়িটি ধরা পড়ে নি। এরপর খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গয়েশপুর ফাঁড়ির পুলিশ।
যদিও মহিলার স্বামী গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অপহরণের অভিযোগ জানায় । মহিলার স্বামীর নাম বুদ্ধদেব চক্রবর্তী বাড়ি গোকুল পুর অঞ্চলে।

অপহরণ হওয়া মহিলার বাপের বাড়ি গয়েশপুর অঞ্চলে। প্রথমে বাড়ির কাছে বিয়ে হয় মহিলার , এক কন্যা ও পুত্র সন্তান রয়েছে মহিলার । বড়ো ছেলের আনুমানিক বয়স ১৪ উদ্ধে। এরপর আবারও মাস পাঁচেক আগে গোকুল পুরের বাসিন্দা বুদ্ধদেব বাবুকে বিয়ে করেন মহিলা।
তার পর এদিন সকালে অপহরণের ঘটনা ঘটে।
গোটা ঘটনা ঘিরে লুকিয়ে ছিল রহস্য ।
ঘটনার তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ প্রায় তিন ঘণ্টার মধ্যে পুরো ঘটনার কিনারা করে ফেলে গয়েশপুর ফাঁড়ির পুলিশ।

জানা যায় এই ঘটনার পেছনে মহিলার মা জড়িত এবং বলপূর্বক মহিলাকে তুলে নিয়ে যায়। বুদ্ধদেব চক্রবর্তীকে জামাই হিসেবে মেনে না নেওয়ায় অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা ঊছিল।
তবে গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ মা ও গাড়ির চালক সহ তিন জনকে গ্রেপ্তার করে।
তবে আরো কিছু রহস্য রয়েছে কি না। তা খতিয়ে দেখছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *