মনোহরপুরে বলির কাঠে ঝুলল তৃণমূল নেতাদের নাম, চাঞ্চল্য এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বলি দেওয়ার কাঠ তাতে ঝুলিয়ে দেওয়া হলো তৃণমূল নেতাদের নাম। সেই কাঠে ঝোলানো কাগজে লেখা ২০১১ সালের তৃণমূল আসার পর নেপাল মানিকের কি অপরাধ জন্য তাকে ঘরছাড়া হতে হয়েছিল এবং তার নামে পুলিশ কেস করা হয়েছিল, তার জবাব আপনাদের দিতে হবে। আর সেই কাগজে লেখা ১২ জন তৃণমূল নেতাকর্মীর নাম। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর বাজার এলাকায়। ২০২৬ এর নির্বাচনের তৃণমূলের টিকিটের বিধানসভায় প্রতিদ্বন্দ্বী করা তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই ( ব্লক তৃণমূলের সভাপতি) অভিযোগ নির্বাচনের ফল প্রকাশের পরেই চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙ্গা হচ্ছে, মারধর করা হচ্ছে তৃণমূল কর্মীদের উপর। এমনকি রাতের বেলা মনোহরপুর বাজার এলাকায় তিনটি বলির কাঠ মাটিতে পুৃৃঁতে তাতে ঝুলিয়ে দেয়া হলো তৃণমূল নেতাদের নাম, এর মানেই তৃণমূল নেতাকর্মীদের বলি দিতে চাইছে বিজেপি।
যদিও এই ধরনের বিষয়টি প্রকাশ্য আসতেই তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় ওই বলির কাঠ।

ঘটনার কথা নজরে এসেছে বললেন এলাকার বিজেপি নেতা তথা মণ্ডল বিজেপির সভাপতি সবুজ মজুমদার, তবে তার দাবি ঘটনাটি বিজেপি করেনি, এলাকার কিছু মানুষের তৃণমূলের উপর ক্ষোভ থাকার কারণেই তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ঘটনা ঘিরে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *