মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করার অভিযোগে কাঁথি শহরে ভবতারিণী মন্দিরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মুখ্যমন্ত্রীর কুসপুতুল দাহ করলো হিন্দু সনাতনীরা।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল রাজ্যের বিধানসভায় মহা কুম্ভ মেলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করার অভিযোগে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ভবতারিণী মন্দিরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মুখ্যমন্ত্রীর কুসপুতুল দাহ করলো হিন্দু সনাতনীরা, যেখানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী, কাউন্সিলর তাপস দোলোই, রামচন্দ্রপন্ডা সহ অন্যান্যরা, এই দিন সৌমেন্দু অধিকারী জানিয়েছেন আগামী দিনে এই সরকারকে উৎখাত করতে হবে।

