মালদহে রামনবমীর মিছিলে অস্ত্র প্রদর্শন, উঠল প্রশ্ন।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাম নবমীর মিছিলে মালদহের অস্ত্রের ঝলকানি। রামদা, হাঁসুয়া,কাটারি নিয়ে মিছিলে হাঁটলেন অসংখ্য রাম ভক্তরা। মিছিলের মধ্যেই অস্ত্র ঘুরিয়ে ঝলকানি রামভক্তদের। ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের পল্লীশ্রী ময়দান থেকে শুরু হয় এই রাম ভক্তদের মিছিল। মিছিলে পা মিয়েছিলেন ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুবি থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব। তাদের উপস্থিতিতে কার্যত রামভক্তদের অস্ত্র হাতে এই প্রদর্শনী দেখা যায় গোটা ইংরেজ বাজার শহর জুড়ে।

