মোদির জনসভায় যোগ দিতে আলিপুরদুয়ার থেকে ৮ হাজার বিজেপি কর্মীর রওনা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শনিবার ১৪-ই মার্চ কলকাতার ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভা। ওই জনসভাকে সফল করতে প্রস্তুত আলিপুরদুয়ার জেলা বিজেপিও। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার নিউ-আলিপুরদুয়ার রেল স্টেশনে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। এদিন রেলের প্ল্যাটফর্মে বিজেপি কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। প্রায় ৮ হাজার বিজেপি কর্মী সমর্থকরা আলিপুরদুয়ার জেলা থেকে মোদির সভাকে সফল করতে রওনা হয়েছে বলে দাবি করেন জেলা বিজেপির সভাপতি মিঠু দাসের।

