বর্ণাঢ্য শোভাযাত্রায় বসন্তকে বরণ, গোয়ালতোড়ে স্বরবিতানের আয়োজন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে স্বরবিতান ডান্স অ্যান্ড মিউজিক স্কুলের বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বসন্ত উৎসব উদযাপন করা হয়।
স্বরবিতান ডান্স অ্যান্ড মিউজিক স্কুল কর্ণধার সায়ন্তী রয় নন্দী
স্বরবিতান ডান্স এন্ড মিউজিক কুলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বসন্ত উৎসব উদযাপন করা হয় অত্যন্ত আনন্দঘন পরিবেশে। বসন্তের রঙে সেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর শোভাযাত্রা এলাকার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। শোভাযাত্রায় ছিল আবৃত্তি, সংগীত ও নৃত্যের ছন্দময় উপস্থাপনা, যা পথচলতি মানুষের মন আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমসি ব্লক সভাপতি সুদর্শন মন্ডল এবং পঞ্চায়েত সভাপতি দীনবন্ধু দে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবীপ্রসাদ পাঞ্জা, এএসআই সঞ্জয় পন্ডা, প্রখ্যাত চিত্রশিল্পী অনির্বাণ পাল, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী রাজর্ষি দে, নৃত্যশিল্পী উত্তম মাহাতো, শ্রীখোলবাদক তরুণ কুন্ডু, সংগীতশিল্পী পূজা মালিক ও তাঁদের সহশিল্পীবৃন্দ।
শোভাযাত্রার পর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সংগীত, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের মনোমুগ্ধকর উপস্থাপনায় মুগ্ধ হয়ে পড়েন উপস্থিত দর্শকবৃন্দ। বিশেষভাবে শ্রীখোলের সুমধুর বাদন ও সংগীত পরিবেশনা অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করে।
উপস্থিত সকল অতিথি ও দর্শকবৃন্দ জানান যে, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা ও মূল্যবোধ আরও বিকশিত হয় এবং সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন সুদৃঢ় হয়। বসন্তের এই উৎসব এলাকাবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

