ছাব্বিশের আগে বাজেটে মহিলাদের জন্য সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়তেই উচ্ছ্বাস মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে বড় চমক দিয়েছে রাজ্য সরকার। জল্পনা সত্যি করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ভাতার অঙ্ক বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানান, এবার থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকার পরিবর্তে ১৭০০ টাকা পাবেন। পাশাপাশি, সাধারণ বিভাগের মহিলাদের ভাতাও ৫০০ টাকা বাড়িয়ে ১০০০ থেকে ১৫০০ টাকা করা হয়েছে। ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই বর্ধিত টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে।এই সিদ্ধান্তে রঘুনাথগঞ্জ বিধানসভার সেখালিপুর গ্রামপঞ্চায়েতের তৃনমূল কার্যলয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা ও সাধারণ মহিলারা উচ্ছ্বাস ও মাতলেন আবির খেলাই। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন, মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাদক্ষ আলিয়ারা বিবি,সেখালিপুর গ্রামপঞ্চায়েতের প্রধান সুরাইয়া পারভিন, মহিলা নেত্রী টুনু বিবি সহ অঞ্চল তৃনমূল মহিলারা।

