রকেট-স্যাটেলাইটের কাছ থেকে পরিচয়, কাঁচরাপাড়ায় পৌঁছাল ইসরোর বিশেষ প্রদর্শনী বাস।
নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে করা সেই ঘোষণার প্রতিফলন এবার দেখা গেল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। সারা ভারত জুড়ে ইসরোর (ISRO) যে ছয়টি বিশেষ প্রদর্শনী বাস ঘোরার কথা ছিল, তার মধ্যে একটি বাস আজ এসে পৌঁছাল কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায়।
মহাকাশ গবেষণা ও ভারতের রকেট-স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কে সাধারণ ছাত্র-ছাত্রীদের সম্যক ধারণা দিতেই এই বিশেষ উদ্যোগ। এই ‘চলমান প্রদর্শনী’ দেখতে আজ কাঁচরাপাড়ার বিভিন্ন স্কুল থেকে ভিড় জমায় অসংখ্য ছাত্র-ছাত্রী। সঙ্গে ছিলেন তাঁদের শিক্ষক-শিক্ষিকারাও।
বাসটির ভেতরে ইসরোর বিভিন্ন ঐতিহাসিক মিশনের মডেল ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। পড়ুয়ারা অত্যন্ত কাছ থেকে দেখতে পেয়েছে
বাসটি ঘুরে দেখার পর ছাত্র-ছাত্রীদের চোখে-মুখে ছিল বিস্ময় আর আনন্দের ছাপ। এক পড়ুয়া জানায়, “বইয়ের পাতায় যা পড়েছি, আজ তা চোখের সামনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমার স্বপ্ন বড় হয়ে আমিও ইসরোর বিজ্ঞানী হব এবং দেশের নাম উজ্জ্বল করব।

