ভক্তি ও উৎসবের মিলনমেলা, ফালাকাটায় ১৫ দিনের জটেশ্বর শিব চতুর্দশী উৎসবের প্রস্তুতি তুঙ্গে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী ও শতাব্দীপ্রাচীন জটেশ্বর শিব চতুর্দশী উৎসবকে ঘিরে দিন গুনছেন জটেশ্বর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রতি বছরের মতো এবছরও আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী মেলা। এই মেলা চলবে টানা ১৫ দিন ধরে।শিব চতুর্দশীর পবিত্র দিনে ও রাতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত জটেশ্বর শিব মন্দিরে ভিড় জমান। সেই সঙ্গে গোটা এলাকা জুড়ে তৈরি হয় ভক্তি, নিষ্ঠা ও উৎসবের এক অনাবিল পরিবেশ।ইতিমধ্যেই জটেশ্বর গরুহাটি ময়দানে মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ওই মেলার দোকানপাট, নাগরদোলা সহ নানা ধরনের বিনোদনের সরঞ্জাম তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক আয়োজন।এবছরের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘জলপরি’, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও কৌতূহল সৃষ্টি করেছে। সব মিলিয়ে ঐতিহ্য, ভক্তি ও বিনোদনের রঙে মোড়া জটেশ্বর শিব চতুর্দশী মেলা এখন শুধু উৎসবের শুরু হওয়ার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *