হাঁটতে–কথা বলতে অক্ষম তবু হিয়ারিংয়ে হাজির, মানবিক প্রশ্ন তুলে দিল গাজোল ব্লকের ঘটনা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- এস আই আর হিয়ারিং এ ডাক পেলেন এক অসহায় প্রতিবন্ধী। হেয়ারিং এ বাদ পড়েনি এ প্রতিবন্ধী। এক প্রতিবন্ধী নইমুদ্দিন শেখ তার বয়স আনুমানিক ৩৯ বছর। তার বাড়ি গাজলের মহাকাল বোনা এলাকায়। তিনি জন্ম থেকে প্রতিবন্ধী। তিনি হাঁটতে পারেন না, সঠিকভাবে কথা বলতে পারেন না ,তাকেও কত কষ্ট করে আসতে হয়েছে গাজোল ব্লক ক্যাম্পাসের হেয়ারিং কেন্দ্রে। তিনি বলেন এসআইআর হেয়ারিং এর জন্য তাকে ডাকা হয়েছে গাজোল ব্লক ক্যাম্পাসের হেয়ারিং সেন্টারে ।আমি হাটতে পারিনা সঠিকভাবে চলতে পারি না , সঠিকভাবে কথা বলতে পারিনা,কত কষ্ট করে আমাকে বাধ্য হয়ে হেয়ারিং সেন্টারে আসতে হয়েছে। আমার পরিবারে সে রকম লোকজন নেই। আমি একাই বসবাস করি। স্থানীয় লোকজন সহযোগিতা করে আমাকে টোটোতে তুলে নিয়ে এসেছেন ।আবার টোটোতে তুলে আমাকে নিয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজন সহযোগিতা না করলে আমি হেয়ারিং করতে পারতাম না।আমাদের এলাকায় হেয়ারিং হলে আমার এত কষ্ট হতো না।

