কাটমানির বিরুদ্ধে জিরো টলারেন্স—পূর্ব মেদিনীপুরে কড়া বার্তা জেলা পুলিশ সুপারের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার কাট মানির বিরুদ্ধে রুখে দাঁড়ালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ,শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে স্পষ্টভাবে জানিয়ে দিলেন,কোন সাধারণ মানুষ কাঠ মানির অভিযোগ তুললে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেকোনো রাজনৈতিক দলের নেতা হন বা কোন প্রভাবশালী ব্যক্তি হন না কেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই দিন জানিয়ে দিলেন পুলিশ সুপার। পাশাপাশি জেলা পুলিশের তরফ থেকে একটি হেল্প লাইন নাম্বার চালু করা হয়েছে “৭০৪৭৯৮৯৮০০”এই নাম্বারে কেউ অডিও রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দিলে সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *