ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশঙ্কা, জেলা শাসকের দপ্তরের সামনে প্রতিবাদ জমিয়তে উলামার।
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জমিয়তে উলামা হিন্দের ডাকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ। এস আই আর এর নামে বিভিন্ন চক্রান্ত ও হয়রানির বিরুদ্ধে জেলা শাসক কে ডেপুটেশন।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি, এস আই আর এর নামে সাধারণ মানুষ কে হয়রানি বন্ধ করতে হবে, সঠিক ভাবে এস আই আর করতে হবে যাতে কোনো ভারতীয় এর নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়।

