মোথাবাড়িতে প্রতিবাদ মিছিল ঘিরে বিতর্ক, তৃণমূল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিজেপির এফআইআর।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোেগ দায়ের। অভিযোগ দায়ের করলেন কালিয়াচক-২নং ব্লকের বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য গত ১০ ই জানুয়ারি স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মালদার মোথা বাড়িতে। সেই মিছিলে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই রাজ্যের বিরোধী দলনেতার কুশ পুতুল দাহ করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে ধর্মীয় বিভাজনের বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা। এর প্রতিবাদে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতৃত্ব।

