কেন্দ্রীয় এজেন্সির রেডের প্রতিবাদে বালুরঘাটে তৃণমূলের বিক্ষোভ মিছিল।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় এজেন্সির দ্বারা তৃণমূল কংগ্রেসের আইটি অফিসে রেডের প্রতিবাদে বুধবার বালুরঘাটে বিক্ষোভ মিছিল করা হয়। রাজ্য জেলা নেতৃত্ব ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বালুরঘাটের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৩টায় বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে জেলা ও শহর নেতৃত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি, ছাত্র ও যুব সংগঠন, মহিলা কর্মী, শিক্ষক, INTTUC, SSK, অঙ্গনওয়াড়ি কর্মী সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত ছিল।
শহরের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও কনভেনারদের পাশাপাশি দলের সর্বস্তরের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এই বিক্ষোভ কর্মসূচি সফল হয় বলে মন্তব্য করে আয়োজকরা। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুভাষ চাকী জানান, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ হিসেবেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

