আই-প্যাক অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে হবিবপুরে তৃণমূলের ধিক্কার মিছিল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল বের করা হয়।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার প্রতিবাদ বৃহস্পতিবার সন্ধ্যায় ইডির বিরুদ্ধে বিজেপি হটাও এই স্লোগান কে সামনে রেখে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করে গোটা বুলবুলচন্ডী এলাকায় পরিক্রমা করে। উপস্থিত ছিলেন হবিবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার,হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পিযুষ মন্ডল, বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল সভাপতি রাজীব ডাগা, আই এন টি টি ইউসি সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।এবিষয়ে তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক অফিসে আচমকা ইডি হানার। বিজেপি পরিচালিত ইডির এই আচমকা হানার বিরুদ্ধে বা হামলার বিরুদ্ধে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। ইডির এই হানাকে আমরা ধিক্কার জানাই।বিজেপি পরিচালিত এই ষড়যন্ত্র করে আইপ্যাক অফিসে ইডির তল্লাশীর বিরুদ্ধে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *