একটি বাইক শোরুমে হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একটি বাইক শোরুমে হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের সাহাপুর এলাকায়, সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুর নাগাদ হঠাৎই ওই বাইক শোরুমে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে স্থানীয় মানুষজন, এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেও য়া হয় কোলাঘাট বিট হাউসের পুলিশ ও দমকলের আধিকারিকদের, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন সহ কোলাঘাট বিঠ হাউসের পুলিশ আধিকারিকেরা, প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে স্থানীয় ও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই আগুন লাগার ঘটনা ঘটে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমকল ও কোলাঘাট বিট হাউসের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *