সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বালুরঘাটেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পুজোর জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ২ ফেব্রুয়ারি সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বালুরঘাটেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পুজোর জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে। রাজ্য কে শিয়ানে শিয়ানে টক্কর জেলার। বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাগদেবীর আরাধনায় মাতোয়ারা হয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। এই মহোৎসবের মধ্যেই বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বালুরঘাট ল কলেজের ২৪ তম বর্ষের সরস্বতী পুজো, যেখানে এবারের থিম ‘ওল্ড পার্লামেন্ট’। বিগত বছরগুলোর মতোই এবারও কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই থিমভিত্তিক পূজার। গত বছর ‘ভারতের সুপ্রিম কোর্ট’ থিম নিয়ে মণ্ডপসজ্জা করা হয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আরও ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে কলেজের পূজা মণ্ডপকে সাজানো হয়েছে ‘ওল্ড পার্লামেন্ট’-এর আদলে। সুসজ্জিত ও নিখুঁত কারুকাজে তৈরি এই মণ্ডপ শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করেছে।
এদিন পুজোর আয়োজন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। সকালে বাগদেবীর বন্দনা, মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। কলেজের অধ্যাপক, ছাত্রছাত্রী ও অন্যান্য কর্মীরা সকলে মিলে এই আয়োজন সফল হয়েছে। প্রতিবারের মতো এবারও পুজোর শেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক কিছু কর্মসূচিও নেওয়া হয়েছে, যেখানে দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কিছু কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

