রাজনগরে শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের সংবর্ধনা জানালো গ্রাম পঞ্চায়েত।
বীরভূম রাজনগর, নিজস্ব সংবাদদাতা:- অন্যান্য বছরের মতো এবছরও বীরভূম জেলা রাজনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবসের কয়েক দিন পর ৯ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এদিন রাজনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংশ্লিষ্ট অঞ্চলের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, এম এস কে সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অতিথি, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, পঞ্চায়েত অফিসের আধিকারিক ও কর্মীদের এবং সুধিজনেদের সংবর্ধনা জানানো হয় আনুষ্ঠানিক ভাবে৷ উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নূরেতাজ খাতুন, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট সৈয়দ এরশাদুল কবীর, উপপ্রধান সেখ সেলিম,সদস্য গৌতম সাহা, সমাজকর্মী মহম্মদ শরিফ, আদিত্য সাহা প্রমুখ৷ অতিথি ও শিক্ষকদের কয়েকজন বক্তব্য রাখেন৷ এর পর সংবর্ধনা জ্ঞাপন পর্ব শুরু হয়৷ উত্তরীয় পরিয়ে, উপহার, মিষ্টির প্যাকেট, জলের বোতল প্রভৃতি তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়৷ এই প্রতিবেদককেও এদিন সংবর্ধনা জানানো হয়৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট এরশাদুল বাবু৷ এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে৷

