মাদক নিয়ে কলেজে উত্তেজনা, প্রতিবাদী ছাত্রদের উপর হামলা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট কলেজে মাদকদ্রব্য নিয়ে প্রবেশ করেছিল একদল ছাত্র। প্রতিবাদ করে আরেক দল ছাত্র। সেই ঘটনায় সন্ধ্যায় ওই প্রতিবাদী ছাত্রদের আক্রমণ করে অভিযুক্তরা। এরপরে আক্রান্তরা অভিযুক্তদের দুজনকে আটক করে রাখে। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে অভিযোগ পুলিশ ওই অভিযুক্তদের আটক এর পরিবর্তে আক্রান্তদের মধ্যেই একজনকে আটক করে নিয়ে আসে। সেই ঘটনাতেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ দেখায় প্রতিবাদী ছাত্ররা বালুরঘাট থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *