মাংপুতে শ্রদ্ধার সঙ্গে পালিত হল কবিগুরুর মৃত্যুবার্ষিকী, সাহিত্য-সঙ্গীতের অনুপম মেলবন্ধন।
মাংপু, নিজস্ব সংবাদদাতা:- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মাংপু রবীন্দ্র ভবনে আয়োজিত হল এক অনন্য সংস্কৃতিক অনুষ্ঠান। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের বিভিন্ন সময় চারবার মাংপুতে অবস্থান করেছিলেন। তাঁর স্মৃতিধন্য এই স্থানেই রবীন্দ্র স্মৃতি কল্যাণ কেন্দ্র ও রবীন্দ্র শ্রমিক কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদুর কার্কি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিএ-র লাবডা-মাংপু সমষ্টির কাউন্সিলর রতন থাপা। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। পরবর্তী সময়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন রবীন্দ্র স্মৃতি কল্যাণ কেন্দ্রের প্রধান সাদুমা ছেত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক কে. বি. গিরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা। তাঁরা কবিগুরুর রচনায় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দীপ থাপা।
বিশেষ আকর্ষণ ছিল শান্তিনিকেতন থেকে আগত সুদেষ্ণা সান্যালের সুমধুর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা, যা অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে।
এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে শুধু কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়নি, বরং তাঁর সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির প্রতি ভালোবাসার এক অনুপম প্রকাশ ঘটেছে মাংপুর বুকে।

