একটি প্রতিনিধিদল শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তাপস শীলের সঙ্গে দেখা করে দাবি সংবলিত স্মারকলিপি জমা।
বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-
পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে ১৭ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার বংশীহারী ICDS-এর শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তাপস শীলকে ডেপুটেশন জমা দেওয়া হল। বুনিয়াদপুর ফুটবল মাঠে সকাল থেকেই জমায়েত শুরু করেন শতাধিক অঙ্গনারী কর্মী ও সহায়িকারা। সেখান থেকে একটি মিছিল বের করে বুনিয়াদপুর শহর পরিক্রমা করেন তাঁরা।
ডেপুটেশন জমা দেওয়ার আগে, শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দাবি সংক্রান্ত স্লোগান তোলেন আন্দোলনকারীরা। দাবি আদায়ের লক্ষ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি বলে জানান আয়োজকরা। কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বংশীহারী থানা।
পরবর্তীতে ১০ জনের একটি প্রতিনিধিদল শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তাপস শীলের সঙ্গে দেখা করে দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন এবং আলোচনায় বসেন। আলোচনার পর তাপসবাবু সাংবাদিকদের বলেন, “আমি কর্মীদের সব দাবি জেলা আধিকারিকের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করছি, দ্রুত বিষয়টি নিয়ে উচ্চতর পদক্ষেপ হবে।”
এদিনের কর্মসূচি সম্পর্কে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জেলা সভাপতি ইতি সাহা বলেন

