আজ ৭ই জুলাই সোমবার বালুরঘাট বি এড কলেজের ২২তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ৭ই জুলাই সোমবার বালুরঘাট বি এড কলেজের ২২তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো। ২০০৪ সালে বালুরঘাট বি এড কলেজ স্থাপিত হয়। আজ দুপুরে বালুরঘাট বি এড কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রী, অধ্যাপক- অধ্যাপিকা ও শিক্ষা কর্মীদের উপস্থিতিতে কলেজের পতাকা উত্তোলনের পাশাপাশি কলেজের নিজস্ব সভাঘরের সাংস্কৃতিক মঞ্চে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের ছাত্র-ছাত্রীরা সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। স্বাগত ভাষণ দেন কলেজের সভাপতি ড. নব কুমার দাস। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. প্রণব ঘোষ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. দীপক রায়, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. সোমা বন্দ্যোপাধ্যায়, বালুরঘাট বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. অশোক কুমার লাহিড়ী, বঙ্গরত্ন ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার বালুরঘাট বি এড কলেজের অধ্যক্ষ ববি মহন্ত প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

