বৈধ নথি নেই, বেঙ্গালুরু থেকে ৩১ বাংলাদেশিকে মালদায় আনল কর্ণাটক পুলিশ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগ। বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বাংলাদেশীকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিকদের বেঙ্গালুরু থেকে মালদায় নিয়ে আসা হল। কর্ণাটক পুলিশের কুড়ি জন অফিসিয়াল এই বাংলাদেশি নাগরিকদের মালদায় নিয়ে আসেন। মঙ্গলবার গভীর রাতে মালদা টাউন স্টেশনে পৌঁছান এই বাংলাদেশি নাগরিকরা। কর্মসূত্রে তারা ভারতের বেঙ্গালুরুতে থাকতেন শুধু…

