পুজোর ভিড়ে বেআইনি বাইক চলাচল রুখতে তৎপর পুলিশ, রাজ হোটেল মোড়ে অভিযান মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদায় সপ্তমীর রাতে পুলিশের কড়া অভিযান: নিয়ম ভাঙায় বহু বাইক আটক। দুর্গাপূজার সপ্তমীর রাতে মালদা শহরের রাজ হোটেল মোড়ে বেআইনি মোটরবাইকের বিরুদ্ধে জোরদার অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা। শহরের ভিড়ে বিনা অনুমতিতে বাইক চালানো এবং অনুমতি থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে সপরিবারে ঘুরতে বেরোনো চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি…

Read More

১০৮টি পদ্মে সন্ধিপুজো, হবিবপুরের থানাপাড়া কালীতলায় ভক্তিময় পরিবেশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার হবিবপুরের থানাপাড়া কালীতলা মাতৃমণ্ডলীর দুর্গোৎসব কমিটির উদ্যোগে হবিবপুর কালীতলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে ১১ তম দুর্গাপুজো। মহিলা পরিচালিত এই পুজোকে ঘিরে অষ্টমীর দিন সকাল থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অষ্টমীর পুণ্যলগ্নে দেবী দুর্গার চরণে অঞ্জলি দিতে মহিলাদের ভিড় উপচে পড়ে। পাশাপাশি সন্ধিপুজোতেও মহিলারা গভীর নিষ্ঠা ও ভক্তিভরে পুজোয় অংশগ্রহণ করেন।…

Read More

পুজোর মধ্যে মদ পাচারচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গাড়ি-সহ দুই যুবক গ্রেপ্তার মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—পুজোর মধ্যে বড়সড় সাফল্য। মদ পাচারকারীদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের কড়া নজরদারি অব্যাহত। পুলিশের তৎপরতায় ফের ভেস্তে গেল আন্তঃরাজ্য মদ পাচারের পরিকল্পনা। শুক্রবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকা থেকে চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বিহারের ভাগলপুর এলাকার দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম নীতেশ চৌধুরী ও…

Read More

বিবেক এক্সপ্রেসে মাদক তৈরির কাঁচামাল পাচারের অভিযোগ, পুরাতন মালদা স্টেশনে ধৃত তিন মহিলা।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ তিন মহিলাকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ৷ ধৃতদের নাম জাবরুন নেশা, জ্যোৎস্নারা বেগম, আনওয়ারা বেগম৷ ধৃতরা অসমের করিমগঞ্জ ও হোজায় জেলার বাসিন্দা৷ জিআরপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বিবেক এক্সপ্রেসে ডিমাপুর স্টেশন…

Read More

সীমান্তের ওপারে আজও অমলিন ২২৬ বছরের ঐতিহ্য, তিলাসন জমিদার বাড়ির পুজোয় পাঁচ রাউন্ড শূন্যে গুলি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- ২২৫ বছরে পুরনো ঐতিহ্য আজও অমলিন। মালদহে, এবারও সীমান্তে কাঁটাতার পেরিয়ে ওপারে পুনরভা নদীতে ঘট ভরে শুরু হলো জমিদার বাড়ির দুর্গা পুজো। একই সঙ্গে রীতি মেনে বন্দুক থেকে শূন্যে ছোড়া হল পাঁচ রাউন্ড গুলি। এবার মালদহের তিলাসন জমিদার এস্টেট দুর্গাপুজো ২২৬ বছরে পড়ল। সীমান্তে কাঁটাতারের বেড়ার ধারে দাঁড়িয়ে ঐতিহ্য আর পরম্পরায়…

Read More

১০৮টি ঘট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রথম দুর্গাপুজোয় মাতল হাঁসপুকুর গ্রাম।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—– মহিলাদের উদ্যোগে প্রথমবার দুর্গাপুজোর আয়োজনকে ঘিরে উৎসবের আবহ মালদার বামনগোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাঁসপুকুর গ্রামে। এতদিন এই গ্রামে দুর্গাপুজোর আয়োজন হতো না। তবে এবছর মাতা মনমোহিনী সেবা সমিতির উদ্যোগে প্রথমবার শুরু হলো দুর্গাপুজো। পুজোকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও উদ্দীপনা। পুজোর শুভ সূচনা উপলক্ষে ১০৮টি ঘট ভরার আয়োজন…

Read More

মহিলাদের উদ্যোগে দুর্গোৎসব, অন্নপূর্ণা ভান্ডারের অর্থে কাঠুয়াডাঙ্গায় পুজোর আয়োজন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- অন্নপূর্ণা ভান্ডার এর টাকা দিয়ে মহিলা সমিতির দুর্গাপূজা করে নজর কেড়েছে শহরের পাশাপাশি গ্রামে। দুর্গাপুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের কাঠুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দারা। নারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কাঠুয়াডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। মহিলাদের উদ্যোগে আয়োজিত এই পুজোয় শামিল হন গ্রামের অসংখ্য…

Read More

অযোধ্যার রাম মন্দিরের আদলে দুর্গামণ্ডপ, ২৫তম বর্ষে নজর কাড়ছে গড়বেতার লাপুরিয়াডাঙ্গা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুজোর মণ্ডপ! মণ্ডপজুড়ে রয়েছে রাম মন্দিরের স্থাপত্যশৈলী ও কারুকার্যের ছোঁয়া। আর সেই আকর্ষণেই পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ভিড় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার লাপুরিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। এবছর ২৫তম বর্ষে পদার্পণ করেছে লাপুরিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব। পুজো উপলক্ষে উত্তরপ্রদেশের অযোধ্যার বিখ্যাত রাম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে…

Read More

হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হুমগড়ের পুজো, থিম ‘নিরুদ্দেশের খোঁজে এক অন্তহীন গল্প’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রামবাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র, ব্যবহার্য সামগ্রী ও খেলাধুলা। আধুনিকতার ভিড়ে সেই হারিয়ে যাওয়া অতীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এবার অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের হুমগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির। এবছর তাদের পুজোর থিম—‘নিরুদ্দেশের খোঁজে এক অন্তহীন গল্প’।কোথাও হারিয়ে যাওয়া রেডিও, কোথাও ঢেকির ব্যবহার, আবার…

Read More

তিরুপতি বালাজির আদলে দুর্গামণ্ডপ, সোনালি সাজে নজর কাড়ছে গোয়ালতোড়ের আমলাশুলি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তিরুপতি বালাজির মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুজোর মণ্ডপ! সোনালি আভায় সেজে উঠেছে দেবী দুর্গার প্রতিমা। আর সেই অভিনব থিমের টানেই পঞ্চমী থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের আমলাশুলি সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে।এই বছর ৪০তম বর্ষে পদার্পণ করল আমলাশুলি সার্বজনীন দুর্গোৎসব। এবারের আকর্ষণ অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি…

Read More