শিক্ষামন্ত্রীর হাত ধরে দেবদূত সংঘের পুজোর শুভ সূচনা, পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ বিতরণ।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের মালসাগাঁওয়ে দেবদূত সংঘের পুজোর উদ্বোধন করলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শুক্রবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন তিনি।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়, বিশিষ্ট সমাজসেবী ফনিভূষণ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন দেবদূত সংঘের উদ্যোগে ছাত্রছাত্রীদের হাতে…

Read More

মাটি-খড় দিয়ে দুর্গা প্রতিমা তৈরি, ১৪ বছরের সত্যজিতের প্রতিভায় মুগ্ধ আলিপুরদুয়ার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বয়স মাত্র ১৪ বছর। এই বয়সেই নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সত্যজিৎ হাজরা। জটেশ্বর কলেজপাড়ার বাসিন্দা এই খুদে শিল্পী নিজের হাতে প্রতিমা তৈরি করে নিজেই পুজো করে। প্রতিমা তৈরির কাজ শেষ করে আজ থেকেই শুরু হয়েছে পুজো। জানা গিয়েছে, ছোট থেকেই…

Read More

মহিলাদের পরিচালনায় দুর্গোৎসবের চতুর্থ বর্ষ বিনায়ক অ্যাপার্টমেন্টে, পুজোর আনন্দে সামাজিক উদ্যোগ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাটের দীপালি নগরের বিনায়ক অ্যাপার্টমেন্টে চতুর্থ বছরে পা দিল মহিলাদের পরিচালিত দুর্গাপুজো। নেতাজি স্পোর্টিং ক্লাবের বিপরীতে অবস্থিত এই আবাসনে মহাপঞ্চমীর সন্ধ্যায় প্রতিমা এনে বরণ করেন কমিটির সদস্যরা। বাঙালি রীতি মেনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো, ভোগ, ধুনুচি নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। প্রায় ৫০ জন মহিলা পুজো পরিচালনায় যুক্ত। দশমীতে সিঁদুর…

Read More

মালদার বুলবুলচণ্ডীতে টেরাকোটা শিল্পের ছোঁয়ায় দুর্গাপুজোর মণ্ডপ, উদ্বোধন পঞ্চমীর রাতে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- টেরাকোটা শিল্পের কারুকার্যে সেজে উঠল বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পুজো মণ্ডপ, ৬৩তম বর্ষে জমকালো উদ্বোধন। মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের ৬৩তম বর্ষের দুর্গাপুজো মণ্ডপের শুভ উদ্বোধন হল পঞ্চমীর রাতে। ফিতে কাটা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পুজো মণ্ডপের। এবছর টেরাকোটা শিল্পের নান্দনিক কারুকার্যকে কেন্দ্র করে…

Read More

মালদার বৈষ্ণবনগরে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, পুজো কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দিল প্রশাসন।

বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈষ্ণবনগরে দুর্গাপূজা কমিটিগুলির হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল। মালদা জেলা পুলিশ ও বৈষ্ণবনগর থানার উদ্যোগে সোমবার বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈষ্ণবনগর থানা এলাকার প্রায় ৮৬টি স্বীকৃত ও নিবন্ধিত দুর্গাপূজা কমিটির সভাপতি ও…

Read More

পানিহাটির জয় জগন্নাথ সেবাশ্রমে হামলার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে বিধায়িকা রত্না দেবনাথ।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা: জয় জগন্নাথ সেবাশ্রমের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। সেবাশ্রমে পৌঁছে তিনি কথা বলেন আশ্রমের প্রধান সেবাইত দীপঙ্কর সাহার সঙ্গে। তাঁর কাছ থেকে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পাশাপাশি সেদিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন বিধায়িকা। সেবাশ্রমকে কেন্দ্র করে বারবার হুমকির ঘটনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেন রত্না দেবনাথ।…

Read More

গয়েশপুরের কাঁটাগঞ্জ ঝিলপাড় রামকৃষ্ণ পল্লীতে দুর্গোৎসবের সূচনা, উদ্বোধনে বিধায়ক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুরে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, পুজো উদ্ধোধন ঘিরে উৎসবের আমেজ গোটা এলাকায়।গয়েশপুর পৌর এলাকার ৪/৫ নং কাঁটাগঞ্জ ঝিলপাড় রামকৃষ্ণ পল্লীর ৪১ তম দুর্গা পুজোর উদ্ধোধন করলেন কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডঃ সপ্তষী বিশ্বাস, সহ একাধিক বিশিষ্ট জনেরা।জানা গিয়েছে, বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজোর আয়োজন করা…

Read More

নিশীথ প্রামাণিকের উদ্যোগে সুটুঙ্গায় নৌকায় দুর্গা নিরঞ্জনের প্রস্তুতি, খুশি মাথাভাঙ্গাবাসী।

মাথাভাঙ্গা, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে ফিরছে ঐতিহ্য। দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান। বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে ও প্রতিশ্রুতিতে এবার বিজয়া দশমীতে মাথাভাঙ্গার লাইফলাইন সুটুঙ্গা নদী বক্ষে নৌকায় করে বিদায় নেবেন মা দুর্গা। বিগত কয়েক বছর ধরে অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল মাথাভাঙ্গার এই ঐতিহ্যবাহী নৌকায় প্রতিমা নিরঞ্জন। কেন বন্ধ হল, তার উত্তর…

Read More

চার দিন বন্ধ দোকান, পচা দুর্গন্ধে সন্দেহ; গয়েশপুরে সেলুন থেকে যুবকের দেহ উদ্ধার।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা: পুজোর আবহে নদিয়ার গয়েশপুরের বেদী ভবন বাজারে একটি সেলুনের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতরা পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গত চার দিন ধরে ওই সেলুনটি বন্ধ ছিল। গত দু’দিন ধরে…

Read More

দিনহাটায় আশা কর্মীদের ঐতিহাসিক আন্দোলনের বিজয় সমাবেশ, উপস্থিত চার শতাধিক কর্মী।

দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:– আশা কর্মীদের আন্দোলনের বিজয় উদ্‌যাপন করতে দিনহাটায় অনুষ্ঠিত হল বিজয় সমাবেশ। দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সোনার তরী অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে দিনহাটা ১ নম্বর, দিনহাটা ২ নম্বর ও সিতাই ব্লকের চার শতাধিক আশা কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন, জেলা সম্পাদক রীনা ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব। কর্মীদের…

Read More