মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব কংগ্রেস, গাজোলে মিছিল ও পথসভা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠল মালদার গাজোল। বুধবার বৈকালে গাজোল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একাধিক দাবি দাবিতে এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও পথসভা আয়জোন হয়ে গেল।এদিনের এই রাজনৈতিক কর্মসূচিতে মূল নেতৃত্ব দেন গাজোল ব্লক কংগ্রেস সভাপতি প্রেম চৌধুরী। এছাড়া গাজোল ব্লক জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সত্য প্রসাদ চৌধুরী পাশাপাশি মিছিলে শামিল হয়েছিলেন ব্লকের অন্যান্য প্রথম সারির কংগ্রেস নেতৃত্ব ও বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।কংগ্রেস সূত্রের খবর এদিন গাজোল ব্লক কংগ্রেস কমিটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। গাজোল শহর পরিক্রমা করে। মিছিল চলাকালীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। শহর পরিক্রমা শেষে গাজোলের বিদ্রোহী মোড়ে এসে মিছিলটি শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ
সভার আয়োজন করা হয়।প্রতিবাদ সভা থেকে গাজোল ব্লক কংগ্রেস সভাপতি প্রেম চৌধুরী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মুখ্য নির্বাচন কমিশনারের তীব্র সমালোচনা করে তাঁর অবিলম্বে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন গাজোল শহর এলাকায় রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *