কালেকশনের টাকা লুটের পর খুনের অভিযোগ, আদালতে ধৃত দুই যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– হবিবপুর থানার বুলবুলচন্ডীতে ২০ বছরের যুবক খুনকান্ডের কয়েক ঘন্টার মধ্যেই খুনের রহস্যভেদ করল হবিবপুর থানার পুলিশ। খুনকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল দুজনকে। খুনের কারণ হিসেবে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। খুন হয়ে যাওয়া যুবকের কাছে তার দপ্তরের কালেকশনের প্রচুর টাকা থাকায় সেই টাকা ছিনতাই করেই তাকে খুন করা হয়েছে বলে খবর। স্বভাবতই…

Read More

বাংলাদেশি দুষ্কৃতীদের রুখতে সীমান্তে কাঁটাতার, খুশি হবিবপুরের বাসিন্দারা।

মালদা, নিজস্ব সংবাদদাত:– রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত-বাংলাদেশ সীমান্তে তারকাঁটার বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য । আর সরকারের এই ঘোষণার পরপরই রাজ্য জুরে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোর। শুক্রবার এমনই তোড়জোরের ছবি নজরে এল মালদার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়।…

Read More

চোর চোর’ স্লোগানে উত্তাল থানা চত্বর, গ্রেপ্তার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার রতুয়া-১নং ব্লকে কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মিনি ব্যাঙ্কে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ। আর এই অভিযোগেই রতুয়া-১নং ব্লকের তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের স্বামীকে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় তাদের উদ্দেশ্য করে চোর চোর আওয়াজ তুললেন ‘ প্রতারিত আমানতকারীদের একাংশ।জানা গেছে, রতুয়া…

Read More

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, চারদিন পর মিলল মহিলার মৃতদেহ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্থানীয় থানার অন্তর্গত পশ্চিম পাথারি এলাকার বাসিন্দা সোনালী মুর্মু (২০)। সোমবার দুপুর ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার খড়গপুর স্থানীয় থানার আম্রকলা এলাকার একটি জঙ্গলে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে খড়গপুর মহকুমা…

Read More

রাজনৈতিক পরিবর্তনের পর মাঠে ফিরল খেলাধুলার পরিবেশ, দাবি গ্রামবাসীদের।

ধুপগুড়ি , নিজস্ব সংবাদদাতা:- খেলার মাঠে মদের আসরের বসানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে,বিজেপি ক্ষমতায় আসতেই ধূপগুড়িতে গোবর জলে মাঠ ‘শুদ্ধিকরণ’ খেলোয়াড় সহ গ্রামবাসীদের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খেলার মাঠে রাজনৈতিক কর্মসূচি ও মদের আসর বসানোর অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৎকালীন বিরোধী দল ও গ্রামবাসীদের প্রতিবাদের তোয়াক্কা না করেই সেই সময় অনুষ্ঠান চালানো হয়েছিল বলে খবর…

Read More

ধান বোঝাই নৌকোডুবির মর্মান্তিক পরিণতি, উদ্ধার এক শ্রমিকের দেহ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- অবশেষে বুধবার সন্ধ্যায় টাঙ্গন নদীতে নৌকোডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকার ডাহুক ঘাটে ধান বোঝাই নৌকো ডুবে যায়। নৌকোতে থাকা চারজন শ্রমিকের মধ্যে দুজনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও জাহাঙ্গীর মিয়া (২৪) ও জাকির মিয়া (২৩) নদীতে তলিয়ে যান।বৃহস্পতিবার তল্লাশি চালিয়েও…

Read More

খনির ভিতরে আতঙ্কের মুহূর্ত, ছিটকে পড়লেন বহু শ্রমিক।

আসানসোল, নিজস্ব সংবাদদাতা:- ই সিএল এর কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত হল প্রায় 40 জনেরও বেশি কয়লা খনির কর্মী। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে যদিও এখনো এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোন তথ্য দেননি। জানা গেছে কুনুস্টুডিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফটে খনি কর্মীরা যখন কয়লা খনির অভ্যন্তরে ২৭ নম্বর সেকশনে কয়লা…

Read More

অতি দরিদ্র পরিবারের ছেলে শুভঙ্করের রাজ্যজোড়া সাফল্য, উচ্চমাধ্যমিকে নবম স্থান।

সবং, নিজস্ব সংবাদদাতা:- সবং থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর গ্রামের শুভঙ্কর সামন্ত পিতা লবকুশ সামন্ত পর্মানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফলে রাজ্যের মধ্যে নবম স্থান দখল করেছে।অতি দরিদ্র পরিবারের সন্তান। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এর ছত্র শুভঙ্কর সামন্ত রাজ্যের নবম স্থান দখল করে আগামী দিনে ভৌত বিজ্ঞানের উপর পিএইচডি করার ইচ্ছা প্রকাশকরেছে। আজ শুভঙ্করের পরিবারের এত…

Read More

সুজাপুর হাইস্কুলের ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত গোটা এলাকা।

কালিয়াচক, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এবছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফলাফল করে নজর কেড়েছে কালিয়াচকের ছাত্র-ছাত্রীরা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করে জেলার পাশাপাশি গোটা কালিয়াচকের মুখ উজ্জ্বল করেছে সুজাপুর হাইস্কুলের কৃতি ছাত্র মোঃ শাহাবুদ্দিন আলি। তার প্রাপ্ত নম্বর ৪৮৮।শাহাবুদ্দিনের এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে স্কুল ও গোটা এলাকাজুড়ে।…

Read More

সরলীকরণ ও স্বচ্ছতার বার্তা, নতুন আয়কর আইন নিয়ে বিশেষ কর্মসূচি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ১৪ মে ২০২৬ তারিখে কলকাতায় প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত, পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের দপ্তরের উদ্যোগে “প্রারম্ভ ২০২৬” নামে এক বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন আয়কর আইন, ২০২৫-এর বিভিন্ন বিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এই কর্মসূচিতে আয়কর দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দ, বাণিজ্য…

Read More