চন্দ্রকোনা রোডে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী পালন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৫শে বৈশাখ অর্থাৎ শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের আগমনী মার্কেট প্রাঙ্গনে ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদ ও মেদিনীপুর সমন্বয় সংস্থার চন্দ্রকোনারোড আঞ্চলিক ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হলো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। পাশাপাশি চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অন্যদিকে গীতাঞ্জলি ডান্স একাডেমির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভা সহ আবৃতি ও নিত্য গীতের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এই দিন শিক্ষিকা ঝুম্পা ব্যানার্জি জানিয়েছেন আগামীকালও থাকছে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান।

