মানিকচকে প্রথমবার পদ্মফুল, জয়ী গৌড় চন্দ্র মণ্ডল।
মালদহ, নিজস্ব সংবাদদাতা :- এই প্রথম মানিকচক বিধানসভায় পদ্মফুল ফুটল। মানুষ আগেই ভেবে নিয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে। সন্ত্রাসবাদী চোর তৃণমূল সরকারকে সরাতে হলে উন্নয়নের জন্য বিজেপিকে আনতে হবে। মানিকচক বিধানসভায় যে হারে দুর্নীতি হয়েছে, সে দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলকে সরানোর জন্যই মানুষের এই সিদ্ধান্ত। গণনা কেন্দ্র থেকে সার্টিফিকেট হাতে বেরিয়ে এমনটা জানালেন মানিকচক বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল।

