শালবনিতে ধরিত্রী দিবসে ‘আমাদের শক্তি আমাদের পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “আমাদের শক্তি আমাদের পৃথিবী” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি নিছু মঞ্জরী উচ্চ বালিকা বিদ্যালয়ে। বুধবার ধরিত্রী দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা সুইটি মন্ডল। ভারত সরকারের আর্থ সায়েন্স মন্ত্রকের সৌজন্যে ও চ্ক্কুমার এসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার বিভাগের প্রাক্তন রাজস্ব পরিদর্শক জগদীশ চন্দ্র সিট, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক কাজী মুর্তাজা প্রমুখ। সভায় দূষণ, বিশ্ব উষ্ণায়নের কুফল প্রভৃতি বিষয় আলোচনা করা হয়। এছাড়া অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *