“আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই”, ভোট প্রচারে আত্মবিশ্বাসী সুজিত বসু।

দমদম, নিজস্ব সংবাদদাতা:-আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। বাংলায় বহিরাগতদের কোনও জায়গা নেই। Bওদের শূন্য হাতেই ফিরতে হবে।।শুক্রবার ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই জানালেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের তৃণমূলের প্রার্থী সুজিত বোস। ভোট-বঙ্গে বাড়ছে রাজনৈতিক পারদ। নিত্যদিন জনসভা-সমাবেশ থেকে একে অপরের বিরুদ্ধে নিশানা শানাচ্ছে রাজ্যের শাসক ও বিরোধী উভয়পক্ষই। টানা চারবারের পরে পঞ্চমবারে জয়ের লক্ষ্যে জনতার সমর্থন নিতে বিরাট রোড শো আয়োজন করা হয়। দক্ষিণ দমদম পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লেকটাউন মোড় থেকে ঢাক, শ্রী খোল সহযোগে এক বিশাল মিছিলের সূচনা করেন তিনি। মিছিলে বিশেষভাবে অংশ নেন পুরুষ ও মহিলা কর্মী-সমর্থক। রাজ্যের উন্নয়নকে সামনে রেখে জনতার উদ্দেশ্যে ভোট প্রার্থনা করেন প্রার্থী সুজিত বোস। পথের দুধারে বহু সাধারণ মানুষ কোথাও পুষ্পবৃষ্টি আবার কোথাও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে বরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *