বালুরঘাটে বিজেপির মহা রোড শো, বিদ্যুৎ রায়ের সমর্থনে প্রচারে নীতিন নবীন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে রবিবার ৩৯ নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে একটি বিশাল রোড শো অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন। মঙ্গলপুর এলাকা থেকে শুরু হওয়া রোড শোটি বাসস্ট্যান্ড ও বালুরঘাট বাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। রাস্তাজুড়ে সমর্থকদের ভিড় এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।


রোড শো চলাকালীন নীতিন নবীন হাত নেড়ে সাধারণ মানুষের উদ্দেশে বিদ্যুৎ কুমার রায়কে সমর্থন করার আহ্বান জানান। পাশাপাশি প্রার্থীর হাত ধরে পথচলতি মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ভোটের ময়দানে তার পক্ষে জনসমর্থন গড়ে তোলার চেষ্টা করেন। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, যাতে তারা বিদ্যুৎ বাবুকে ভোট দিয়ে জয়ী করেন এবং বালুরঘাটের বিধায়ক হিসেবে নির্বাচিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *