প্রচারে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে তৃণমূল ও বিজেপি বচসাতে উত্তেজনা কেশপুরের গোবিন্দপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট প্রচারে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে তৃণমূল ও বিজেপি বচসাতে শুক্রবার উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলের গোবিন্দপুর এলাকায়। তৃণমূলের অভিযোগ নির্বাচন বিধি ভঙ্গ করে বিজেপি অন্নপূর্ণা যোজনার ফরম পূরণের কাজ করছে বিজেপি। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। কার্যত এই দিন তৃণমূল প্রার্থী শিউলি সাহার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপির মহিলা কর্মী সমর্থকেরা। পরে অবশ্য উভয় দলের পক্ষ থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *