চন্দ্রকোনা রোডে জনসংযোগে তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো, একাধিক এলাকায় প্রচার।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের চন্দ্রকোনা রোড এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী Srikanta Mahato।
এদিন শান্তিনগর কলোনির হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর বিলা, নতুনপাড়া, আদিবাসী অধ্যুষিত এলাকা সহ একাধিক গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং সমর্থন প্রার্থনা করেন।
প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি Sushanta Singh, দোলন হাজরা কর, সাগর মণ্ডল, প্রসেনজিৎ ভূঁইয়া, ব্লক তৃণমূল সভাপতি Biswajit Sarkar, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি Prasenjit Rana, রাজেশ ঘোষ, গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্চালিকা চৌধুরী, কৃষ্ণেন্দু বিষয় সহ একাধিক নেতা-কর্মী।
এদিনের প্রচার কর্মসূচিতে এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

