তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে’, পিংলা থেকে আশঙ্কা প্রকাশ করে বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখতে বললেন মমতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে,মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলার সভা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলের নেতা-কর্মীদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার কথাও বলেন তিনি। পাশাপাশি মঙ্গলবারের এই সভা থেকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা। বিহারের SIR-এ লজিক্যাল ডিসক্রিপেন্সি না থাকলেও বাংলায় কেন তা রাখা হলো, তা নিয়ে সরব হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *