কামারের ভূমিকায় সিপিআইএম প্রার্থী, ভোট প্রচারে কাস্তে শান দিয়ে বাংলা থেকে তৃণমূল ও বিজেপিকে বিদায়ের ডাক খলিলের ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোট বড় বালাই। ভোট চাইতে গিয়ে নানান ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাচ্ছে শাসক-বিরোধী প্রার্থীদের।এবার হরিশ্চন্দ্রপুরে সিপিআইএম প্রার্থী শেখ খলিলকে দেখা গেল কামারের ভূমিকায়। কামারশালায় পুরনো কাস্তে শান দিয়ে বাংলা থেকে বিজেপি ও তৃণমূলকে বিদায়ের ডাক দিলেন তিনি। রবিবার সকালে কর্মীদের সঙ্গে মুড়ি-ঘুগনি খেয়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল অঞ্চলে ভোট প্রচারে বের হন…

