উত্তরবঙ্গের জেলাবাসীর জন্য সুখবর, রায়গঞ্জে শুভ উদ্বোধন হল মা সারদা ট্রেডার্সের নতুন শোরুম।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গের জেলাবাসীর জন্য সুখবর। রায়গঞ্জ শহরে শুভ উদ্বোধন হল মা সারদা ট্রেডার্সের আরও একটি নতুন শোরুম। রবিবার দুপুরে ফিতে কাটা, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে এই নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে মা সারদা ট্রেডার্সের কর্ণধার অভিজিৎ সাহা জানান, দীর্ঘ পনেরো বছর ধরে মা সারদা ট্রেডার্স বাণিজ্যিক ক্ষেত্রে সুনামের সঙ্গে মাথা উঁচু করে কাজ করে চলেছে। এবার একই ছাদের নিচে সংযোজিত হল একটি আধুনিক ও উন্নতমানের টাইলস ও স্যানিটারি সামগ্রীর শোরুম। এর ফলে রায়গঞ্জ শহরবাসী সহ গোটা জেলা ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের আর দূরের কোনো শহরে ছুটে যেতে হবে না।
এই শোরুমে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে উন্নতমানের মার্বেল, গ্র্যানাইট, প্রাইস টাইলস, বিভিন্ন ব্র্যান্ডেড টাইলস যেমন— জনশন, হাউস অফ জনশন, নিটকো, বাজারিয়া, বিবিটি, জিবিটি, সিম্পল টাইলস সহ ফল সিলিং ম্যাটেরিয়াল। এছাড়াও ইউপিভিসি বক্স কোম্পানির সামগ্রী, জাগুয়ার কোম্পানির বাথরুম ফিটিংস সহ ঘরের মেঝে, বাথরুম, শৌচাগার ও রান্নাঘর সাজানোর জন্য নানান ডিজাইনের টাইলস ও আধুনিক সামগ্রী উপলব্ধ রয়েছে।
আজ থেকেই গ্রাহকরা এই শোরুম থেকে সুলভ মূল্যে পছন্দের সামগ্রী ক্রয় করতে পারবেন। শোরুমটি প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। তবে প্রতি শনিবার শোরুম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন টাইলস ও মার্বেল প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বং মিডিয়ার কর্ণধার উজ্জ্বল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *