বিক্ষোভের পর আশ্বাস বাস্তবায়ন, বিদ বিহার–নবগ্রামে অস্থায়ী সেতু নির্মাণ শুরু।

বর্ধমান – দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা :- জয়দেব মেলার আগে অস্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ, অবরোধ এবং ক্ষোভে ফুঁসছিল সাধারণ মানুষ। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী কথা দিয়েছিলেন অস্থায়ী সেতুর তৈরীর। শেষ পর্যন্ত শুরু হলো অস্থায়ী সেতুর কাজ। কাঁকসার বিদ বিহারের নবগ্রাম থেকে জয়দেব মেলায় যাওয়ার জন্য এই অস্থায়ী সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতু না হলে বিদ বিহারের মানুষের রুজি রুটিতেও টান পড়বে। এলাকার মানুষজন দাবি রেখেছিলেন অজয়ের অস্থায়ী সেতুর নির্মাণের জন্য। বুধবার সকালেই বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে এই কাজ শুরু হয়। জেসিবির মাধ্যমে চলে কাজ। এলাকার বাসিন্দা নন্দদুলাল গরাই এবং কাঞ্চন চট্টোপাধ্যায় ও নরহরি মাঝি বলেন,”আমাদের দাবি ছিল এই রাস্তার। এখন আমরা খুব খুশি।” বিদ বিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন,”মানুষের মধ্যে ক্ষোভ ছিল প্রতিবাদ হয়েছিল। কিন্তু কথা রেখেছে আমাদের প্রশাসন। মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিধায়ক নেপাল ঘড়ুই উদ্যোগ নিয়ে অস্থায়ী সেতু করে দেওয়ায় আমরা উনাদের কৃতজ্ঞ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *