মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপরার ঈশ্বর লাল উচ্চ বিদ্যালয় এর বাদ গেছেন পাঁচ জন শিক্ষক।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ আসে। এরপরই রাজ্যের স্কুলগুলিতে তোলপাড় শুরু হয়। নাম বাতিল শুনতেই কান্নার রোল দেখা যায় স্কুলগুলিতে। এদিকে সেই বাতিলের খবর উঠে এলো পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপরার ঈশ্বর লাল উচ্চ বিদ্যালয় এর। এখন এই স্কুলে শুরু হয়েছে কান্নার রোল কেননা এই স্কুলে বাদ গেছেন পাঁচ জন শিক্ষক। আরো জানা গেছে এই স্কুলের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ১১০০, শিক্ষকের সংখ্যা ছিল ২২ জন ইতিমধ্যে পাঁচ জনের নাম বাতিল হওয়ায় স্কুলের এখন পঠন পাঠন নিয়ে সমস্যার সম্মুখীন স্কুলের অন্যান্য শিক্ষকেরা। স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত মন্ডল তিনি বলেন বর্তমানে এখন স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অন্যান্য শ্রেণীর পরীক্ষার শুরু হয়েছে। হঠাৎ করে শিক্ষকের সংখ্যা কমে যাওয়ার ফলে সমস্যাদেখা দিয়েছে। একই কথা বলেছেন অন্যান্য শিক্ষকেরাও। কোন কোন শিক্ষক আবার বলছেন দুজন ইংরেজির শিক্ষকেদের নাম বাতিল হয়েছে। চাপ বেড়েছে অন্যান্য ইংরেজি শিক্ষকদের ওপর। পাশাপাশি অন্যান্য শিক্ষকেরাও এখন দুশ্চিন্তায় রয়েছেন। কিভাবে স্বাভাবিক হয় এই পরিস্থিতি? তারা বলেন রাজ্যের ইতিহাসে এরকম একটা ঘটনা আর আমরা কখনোই দেখিনি, আগামীতে কি হবে এটাই আমরা চিন্তায় রয়েছি।

