আজ সকাল থেকেই বাগদেবী আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্যের সাথে মালদা জেলা।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-আজ সকাল থেকেই বাগদেবী আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্যের সাথে মালদা জেলা।বাগদেবীর আরাধনা মাতবে কেউ রবিবার কেউ বা সোমবার। রবিবার সকাল থেকে এমনই ছবি ধরা পরল। মালদহের গাজোল বাজারে সরস্বতী পূজা উপলক্ষে ভিড় উপচে পড়ে।পুজোর বিভিন্ন জিনিসপত্র অগ্নি মূল্য হলেও বাজার জমে উঠেছে।এদিন দেখা যায়,সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের ফল ফুল সহ সরস্বতী প্রতিমার বাজারে বিক্রয় বসেছে বিক্রেতারা।বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে সরস্বতী ঠাকুরের প্রতিমা। ফুল ফল এক ব্যবসায়ী বলেন-বিভিন্ন ধরনের ফুল ফলের বাজারও ভালো রয়েছে। আপেল ১২০ টাকা কিলো কমলালেবু ৮০ থেকে ৯০ টাকা কিলো,১টি ডাব ৬০টাকা বিক্রি হচ্ছে।পলাশ ফুল ২৫০ থেকে ৩০০ টাকা কিলো।সরস্বতী পূজার বিশেষ করে বাঙালির ঘরে সাদা বেগুন খাবার নিয়ম রয়েছে সেই বেগুনের দাম ২০০ টাকা কিলো সহ সাদা সীম ৮০ টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে।সব মিলিয়ে জেলা জুড়ে জমে উঠে বিভিন্ন বাজার গুলি।

